× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল নাসরের হয়ে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জায় পড়লেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নিজেদের প্রথম ম্যাচেই আল আইনের কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে দুঃস্বপ্নের এক রাত পার করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শুরুর একাদশে থাকলেও দলের এই চরম বিপর্যয়ে অধিনায়কের ভূমিকায় থাকা রোনালদো ছিলেন একেবারেই নিষ্প্রভ। ম্যাচের ২৫তম মিনিটে হুসাইন রাহিমির গোলে লিড নেয় আমিরাতের ক্লাব আল আইন। এরপর ৬৩তম মিনিটে রাহিমি নিজের দ্বিতীয় গোল করলে আল নাসরের ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ হয়ে যায়। পরবর্তীতে ৭২তম মিনিটে সুফিয়ান রাহিমি তৃতীয় এবং জর্জিওস গিয়াকুমাকিস শেষ গোলটি করে আল নাসরকে গোলবন্যায় ভাসান।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটিই রোনালদোর দলের সবচেয়ে বড় পরাজয়। এর আগে গত বছরের ডিসেম্বরে লিগে আল হিলালের কাছে ৩-০ এবং ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে একই প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। তবে এটি এই পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় হার নয়। এর আগে ২০২১ সালের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিভারপুলের কাছে এবং ২০১০ সালের নভেম্বরে রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার কাছে ৫-০ গোলের তিক্ত হারের অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ ২০২২ সালের আগস্টে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানইউর ৪-০ গোলে হারের পর এই প্রথমবার এত বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেলেন রোনালদো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.