× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইংল্যান্ডকে হারিয়ে স্পেন কোচ বললেন, ‘আমরা জেতা থামাব না’

স্পোর্টস ডেস্ক।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত।

ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছিল স্পেন। ওয়েম্বলিতে সেই একই দলের বিপক্ষে কঠিন লড়াই করে জিতল লা রোহারা।৩-২ গোলের থ্রিলার জিতে নিজের আনন্দ লুকাননি কোচ লুইস দে লা ফুয়েন্তে।

উয়েফা নেশনস লিগ দারুণ জয়ে শুরু করল স্পেন। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় তারা। শেষ বাঁশি বাজা পর্যন্ত দলের লড়াই করার মানসিকতার প্রশংসা করলেন স্পেন কোচ।

ম্যাচ শেষে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা ম্যাচের ফলাফল ও পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট। কারণ আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি যে আমাদের বড় উচ্চাকাঙ্ক্ষা ও জেতার জন্য তীব্র ইচ্ছা রয়েছে। এটা সত্যি যে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল। কিন্তু এটা ইংল্যান্ড।’

পিছিয়ে পড়েও জিতে স্পেন টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকল। ম্যাচের মোড় ঘুরে যাওয়ার বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্প্যানিশ কোচ ব্যাখ্যা করেন, ‘বিরতির সময় আমরা নিজেদের মধ্যে কথা বলেছিলাম। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল এবং আমরা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। আমরা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছি যে এই দল কখনোই হাল ছাড়ে না এবং আমাদের জয় থামানোর কোনো ইচ্ছাই নেই।’

স্কোয়াডের গভীরতা নিয়েও গর্ব প্রকাশ করেন দে লা ফুয়েন্তে। তিনি বেঞ্চে থাকা নিজের বিকল্প খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ‘এই খেলোয়াড়দের পেয়ে আমি ভাগ্যবান। যেকোনো খেলোয়াড়ই মাঠে নেমে প্রস্তুত থাকতে পারে। আসল বিষয় হলো খেলায় পরিবর্তন আনার চেষ্টা করা। ওদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.