× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

জেরিন বিনতে জসিম, স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ২১:৩৬ পিএম

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে শেষ ৩২-এর ম্যাচে সেশেলসের বিপক্ষেও টাইব্রেকারে জিতেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় দলটি।

বাংলাদেশ এবারের আসরে ছয় দলের ‘জি’ গ্রুপে খেলেছে। গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজিকে। পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হারে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ পয়েন্ট। গ্রুপ পর্বে পঞ্চম স্থানে থেকে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পায় দলটি।

এই প্রতিযোগিতার বিশেষত্ব হলো, গ্রুপ পর্ব শেষে কোনো দলই সরাসরি বাদ পড়ে না। পয়েন্ট টেবিলে অবস্থান অনুযায়ী দলগুলো বিভিন্ন স্তরের নকআউট পর্বে খেলার সুযোগ পায়। ফলে প্রতিটি দলই টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার সুযোগ পাচ্ছে।

সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার মধ্য দিয়ে নিজেদের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। এবার পরের ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.