বাংলাদেশের মানুষের কাছে ফুটবল মানেই শুধু একটি খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মুহূর্ত। প্রিয় দলের খেলোয়াড়দের অসাধারণ গোল, রাত জেগে ম্যাচ নিয়ে আলোচনা আর প্রিয় ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স এসবই ফুটবল ফ্যানদের স্মৃতির একটি বড় অংশ হয়ে আছে। তবে মিলেনিয়াল প্রজন্মের অনেকের কাছে ফুটবলের এসব স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আরেকটি ভিন্ন গল্প, যার শুরু হয়েছিল ছোট্ট এক কাপ দই দিয়ে।
বাংলাদেশে জিদানের সফর
২০০৬ সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন বিশ্বখ্যাত ফুটবল তারকা জিনেদিন জিদান। তবে কোনো ফুটবল ম্যাচ খেলতে নয়, বরং বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন প্রোডাক্ট পরিচয় করিয়ে দিতে। সেটি ছিল শক্তি+ এর ফর্টিফাইড দই, যা ধীরে ধীরে মানুষের কাছে শক্তি দই নামে পরিচিত হয়ে ওঠে। এই প্রোডাক্টের শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে তা হল শিশুদের কাছে প্রয়োজনীয় পুষ্টি সহজে পৌঁছে দেওয়া।
প্রোডাক্ট লঞ্চের বাইরে যে গল্প
শক্তি+ এর পেছনের গল্প শুধু একজন বিখ্যাত ফুটবলারের উপস্থিতি কিংবা নতুন একটি প্রোডাক্ট লঞ্চের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শক্তি দইয়ের যাত্রা শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে, তা হল মানুষের কাছে প্রয়োজনীয় পুষ্টি সহজে পৌঁছে দেওয়া। কারণ, প্রতিদিন পর্যাপ্ত খাবার খেলেও অনেক সময় শরীর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় না। এই বিষয়টি মাথায় রেখেই গ্রামের নারীরা ঘরে ঘরে গিয়ে শক্তি দইয়ের সঙ্গে মানুষকে পরিচিত করেছেন এবং এর পুষ্টিগুণ সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি, শিশুদের জন্য ফর্টিফাইড দইয়ের পুষ্টিগুণ কেন গুরুত্বপূর্ণ, তা বুঝিয়েছেন। এর মাধ্যমে একদিকে পরিবারের সদস্যরা পুষ্টিকর একটি খাবার সম্পর্কে যেমন জানতে পেরেছেন, তেমনি অন্যদিকে এসব নারীর জন্য আয় করার একটা সুযোগও তৈরি হয়েছে। এভাবেই মানুষের ঘরে ঘরে পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি, নারী উদ্যোক্তা তৈরি এবং সোশ্যাল ইমপ্যাক্টের বিষয়গুলো একসঙ্গে যুক্ত হয়েছে।
সময়ের সঙ্গে বদলেছে শক্তি+
বাংলাদেশের মানুষের চাহিদা ও পছন্দের পরিবর্তনের সঙ্গে শক্তি+ও তার প্রোডাক্টের রেঞ্জ বাড়িয়েছে। শুরুতে শুধু এক কাপ ফর্টিফাইড দই দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে ব্র্যান্ডটির প্রোডাক্টের তালিকায় যুক্ত হয়েছে-
• ফর্টিফাইড টক দই
• শিশু ও তরুণদের জন্য বিভিন্ন ফ্লেভারের ডিলাইট ইয়োগার্ট
• চিজ এবং পরিবারের দৈনন্দিন চাহিদার জন্য অন্যান্য ডেইরি প্রোডাক্ট
এই পরিবর্তনের পেছনে ছিল একটি সহজ ধারণা। বয়স, পারিবারিক অবস্থা কিংবা জীবনযাপন যেমনই হোক না কেন, সবার জন্যই পুষ্টি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পুষ্টিকর খাবার এমন হওয়া উচিত, যা মানুষ খেতেও পছন্দ করবে। পুষ্টি ও স্বাদকে একসঙ্গে গুরুত্ব দেওয়ার মাধ্যমে শক্তি+ আরও বেশি পরিবারের কাছে পৌঁছেছে এবং মানুষের দৈনন্দিন খাবারের অংশ হয়ে উঠেছে। তবে এই পরিবর্তনের মধ্যেও ব্র্যান্ডটি তার শুরুর মূল লক্ষ্য থেকে সরে আসেনি।
নতুন প্রজন্মের কাছে শক্তি+
এরপর এসেছে নতুন একটি প্রজন্ম, যাদের জীবনযাপন ও পছন্দের ধরন আলাদা এবং যারা খাবারের উপাদান সম্পর্কে জানতে আগের চেয়ে বেশি আগ্রহী। মিলেনিয়ালদের অনেকের কাছে ব্র্যান্ডটির পরিচিতি জিদানের বাংলাদেশ সফরের মাধ্যমে শুরু হলেও জেন জি প্রজন্মের কাছে শক্তি+ এর পরিচিতি কিছুটা ভিন্ন। এই প্রজন্মের অনেকেই হয়তো জিদানের সফরের কথা মনে নেই। বরং এই প্রজন্মের অনেকেই স্বাদের পাশাপাশি পুষ্টিগুণ রয়েছে এমন খাবার খুঁজতে গিয়ে শক্তি+ এর সঙ্গে পরিচিত হচ্ছেন। ফর্টিফাইড টক দই, ডিলাইট কিংবা অন্যান্য ডেইরি প্রোডাক্টের স্বাদ ও পুষ্টিগুণের কারণে ব্র্যান্ডটি তাদের দৈনন্দিন খাবারের একটি পছন্দের অপশন হয়ে উঠছে।
যেখানে মিলে যায় দুই প্রজন্মের গল্প
মিলেনিয়াল প্রজন্মের অনেকের কাছে জিনেদিন জিদানের মাধ্যমে শক্তি+ এর পরিচিতি শুরু হলেও জেন জি প্রজন্ম ব্র্যান্ডটিকে চিনছে এর প্রোডাক্টের মাধ্যমে। তবে পরিচিত হওয়ার কারণ ভিন্ন হলেও পুষ্টি ও স্বাদের সমন্বয়ই এই দুই প্রজন্মকে শক্তি+ এর সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ, প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শক্তি+ এর যাত্রা শুরু হলেও স্বাদের কারণেই মানুষ বারবার এই প্রোডাক্টকে বেছে নিচ্ছেন।
জিনেদিন জিদানের বাংলাদেশ সফরের প্রায় দুই দশক পর শক্তি+ এর গল্প এখন আর শুধু শিশুদের জন্য এক কাপ ফর্টিফাইড দইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি একটি নির্দিষ্ট লক্ষ্য ও পরিবর্তনের গল্প, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ডটিও বেড়ে উঠেছে।
ভিন্ন প্রজন্মের ভিন্ন গল্প হলেও লক্ষ্য একটাই তা হল পুষ্টিকর খাবারকে মানুষের কাছে সহজলভ্য করা, স্বাদের সঙ্গে পুষ্টির সমন্বয় করা এবং দৈনন্দিন জীবনের অংশ করে তোলা।
দুই প্রজন্মই নিজেদের মতো করে এই লক্ষ্যের সঙ্গে নিজেদের যুক্ত করে নিয়েছে। তাদের উপভোগ করা শক্তি দইয়ের প্রতিটি কাপ যেমন সবার জন্য আনন্দের একটি উপলক্ষ তৈরি করে, তেমনি ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেও ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
