× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করলেন চাঁদপুরের পুলিশ সুপার

সুমন সরদার

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৩ এএম

চাঁদপুর জেলার প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করেছে চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার। জেলাবাসীকে এ বিশেষ সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক। পুলিশ সুপার জানান, প্রবাসীদের যে কোন ধরণের আইনি সহায়তা প্রদানের জন্য চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হলো।

সেবা প্রদানের জন্য একজন অফিসার পদায়ন করা হয়েছে। প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কে এসে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্টের জন্য বিনা পয়সায় আবেদন করতে পারবেন। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের জন্য ১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০)  নাম্বার দেওয়া হলো। চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য এই নাম্বারে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন।

এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহ রয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ও ফ্রিতে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার ব্যবস্থা করেছেন। এই সেবা ভবিষ্যতে চাঁদপুরের প্রতিটি থানায় চালু করা হবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.