× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২৪, ১৩:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (২০ আগস্ট) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন, কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার বাসিন্দা অঞ্জন বড়ঁঈ (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)।

জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খইয়াছড়া ঝরনায় বেড়াতে যান। পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে বিদ্যুতায়িত গাছের ডালের সাথে লেগে ওই দুজনের মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সাথে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই। খোঁজখবর নিচ্ছি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.